রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেইটে পেট্রলবোমা নিক্ষেপ, আটক-১

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ওই যুবক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. ইমন খান (২৫)। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় লোকজনের ভাষ্য, ঘটনার সময় কয়েকজন যুবক ব্যাংকের আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন বোতলে থাকা পেট্রোল ব্যাংকের গেটে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইমন খানকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমন খানসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে জানা গেছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় ইমনের সম্পৃক্ততার বিষয়ে তাঁর বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের একটি কক্ষ থেকে দুটি চকলেট বাজি নিক্ষেপের পর পালানোর সময় দুই ছাত্রলীগ কর্মী লাবিব ও জিহাদকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিষয়:

১

রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেইটে পেট্রলবোমা নিক্ষেপ, আটক-১

২

পাহারাদারদের ম্যানেজ করে মেঘনায় চলছে পোনা নিধন!

৩

পরিচয় গোপন করে তিন মাস ধরে রায়পুরে আত্মগোপনে ছিলেন ‘জঙ্গি মামুন’

৪

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

৫

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৬

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৭

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৮

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৯

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

১০

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

১১

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

১২

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১৩

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১৪

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১৫

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত