এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় প্রতিষ্ঠানটি বোর্ডের সেরাদের তালিকায় রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর প্রতিষ্ঠান থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় কুমিল্লা বোর্ডে প্রতিষ্ঠানটি সেরাদের তালিকায় রয়েছে এবং লক্ষ্মীপুর জেলায় প্রথম হয়েছে। বোর্ডের কয়েকটি প্রতিষ্ঠানে মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হওয়ায় সেসব প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ হয়েছে। তবে পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যার বিবেচনায় তাঁদের প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে।

কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তীর্ণ ৩৬৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিক বিভাগে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন রয়েছে। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস ১১৮ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন।

অন্যদিকে, লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত