লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগতিতে হাতল না চেপেই নলকূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হচ্ছে পানি। সেই সঙ্গে নির্গত হচ্ছে গ্যাসও। এক সপ্তাহ ধরে এমন ঘটনা ঘটছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নলকূপটি দেখতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার কৌতূহলী মানুষ।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনিতে। ওই এলাকার বাসিন্দা মো. আবদুল্যাহর বসতবাড়ির একটি নলকূপ থেকে অনবরত পানি ও গ্যাস বের হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্যাহর বাড়িতে নতুন নলকূপ স্থাপনের পর থেকেই দেখা দেয় এ ব্যতিক্রমী ঘটনা। নলকূপের হাতলে কোনো চাপ না দিলেও পাইপ দিয়ে তীব্র বেগে পানি বের হতে থাকে। একই সঙ্গে বের হতে থাকে গ্যাস। নলকূপের মুখে আগুন ধরালে গ্যাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

নলকূপের মালিক মো. আবদুল্যাহ জানান, প্রায় দুই মাস আগে বসতঘরের সামনে নলকূপটি স্থাপন করেন তিনি। তবে স্থাপনের পর থেকে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছিল না। এ কারণে নলকূপটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। এরই মধ্যে হঠাৎ এক সপ্তাহ আগে নলকূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে শুরু করে। পানির সঙ্গে গ্যাসও নির্গত হচ্ছে। বর্তমানে নলকূপের মুখ দিয়ে ঝরনার মতো পানি বের হচ্ছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে শত শত মানুষ তা দেখতে আসছেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, উপকূলীয় রামগতি অঞ্চলের ভূগর্ভে গ্যাসের স্তর থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে পানির স্তর ওপরে উঠে আসে। এতে ভূগর্ভে পানির চাপ তৈরি হতে পারে। ফলে নলকূপের হাতলে চাপ না দিলেও পানি বের হয়ে আসতে পারে। তবে পানির সঙ্গে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত