রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে প্রায় চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ভোররাতে (১৩ জুন) সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকার পাশে ঢালী বাড়ির ব্যবসায়ী আমানত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষি আমানত হোসেন বলেন, “গত প্রায় ৩৫ বছর ধরে প্রায় দেড় বিঘা পুকুর লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। রেণু পোনা ও খাদ্যসহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল, কিছুদিন পর মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আয় হবে। কিন্তু শনিবার ভোরে আমার প্রতিপক্ষ পুকুরের সব মাছ লুট করে নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, এলাকার লন্ডন প্রবাসী মনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েকদিন আগে মনোয়ারসহ তার স্বজনরা একই এলাকার মুক্তার, মিন্টু, ওয়াহিদ, ইব্রাহিম ও চৌধুরীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

প্রতিবেশী সৌরভ হোসেন জানান, আমানত হোসেন তাদের গ্রামের একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ-সরল মানুষের ক্ষতি করা হয়েছে—এটা তিনি বিশ্বাস করতে পারছেন না।

বাসাবাড়ী বাজার এলাকার সুশীল সমাজের দাবি, প্রভাবশালীরা জড়িত থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দ্রুত বিচার না হলে তারা আরও বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

অভিযুক্ত মনোয়ার হোসেনসহ কয়েকজন বলেন, “আমাদের জমির পুকুর থেকে মাছ ধরা হয়েছে। কারও পুকুরের মাছ লুট করা হয়নি।”

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “পুকুরের মাছ লুটের খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত