পাহারাদারদের ম্যানেজ করে মেঘনায় চলছে পোনা নিধন!

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবে এ নিষেধাজ্ঞার মধ্যেই লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ খুঁটি ও সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে অবাধে নিধন করা হচ্ছে ইলিশের পোনা ও জাটকা। অভিযোগ উঠেছে, নদীতে মাছের পোনা রক্ষার দায়িত্বে থাকা একশ্রেণির পাহারাদারকে ম্যানেজ করে এবং প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে চলছে এ ধ্বংসযজ্ঞ। শুধু নদীতেই নয়, রায়পুর, সদর, রামগতি ও কমলনগরের বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা।

স্থানীয়দের আশঙ্কা, মেঘনায় প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশের পোনা ও অন্যান্য প্রজাতির মাছের রেণু নিধন অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশ আহরণে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। নদীতে ছোট ফাঁসের জালের অবাধ ব্যবহার মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বংশধারা টিকিয়ে রাখার ক্ষেত্রে মারাত্মক হুমকি তৈরি করছে।

মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নির্ধারিত মাপের চেয়ে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। অথচ মেঘনার লক্ষ্মীপুর অংশে আধা ইঞ্চিরও কম থেকে পৌনে এক ইঞ্চি ফাঁসের জাল ব্যবহার করে নির্বিচারে মাছের পোনা নিধন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের জেলে মফিজ মাঝি বলেন, নদীতে সরকারি পাহারাদারদের ম্যানেজ করে তাঁদের চোখের সামনেই প্রতিদিন খুঁটিতে বাঁধা জাল, সাইনজাল, বেহুন্দি জাল ও কারেন্ট জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় পাঁচ শতাধিক নৌকা প্রতিদিন এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মেঘনায় মাছ শিকার করছে। এসব সূক্ষ্ম ফাঁসের জালে ইলিশের পোনার পাশাপাশি পোয়া, তপসি, টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা আটকা পড়ে মারা যাচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশকর্মীদের অভিযোগ, নদীতে পোনা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের যথাযথ নজরদারি না থাকায় জেলেরা বেপরোয়া হয়ে উঠেছেন। জেলা ও উপজেলা মৎস্য কার্যালয়ে জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এর সুযোগে নদীর পাশাপাশি বিভিন্ন হাটবাজারেও প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। অবিলম্বে অবৈধ মাছ শিকার ও এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাঁদের।

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, নদীতে অবৈধ জাল ব্যবহার ও জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জেলা ও উপজেলা মৎস্য কার্যালয়ে জনবল এবং নৌযানের সংকট থাকায় বিশাল নদীপথের সব এলাকায় একযোগে নজরদারি করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সোমবার ভোরে সদর উপজেলার কাটাখালী মেঘনা নদীর অংশে কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা প্রায় এক কিলোমিটার দীর্ঘ খুঁটি জালসহ মাছ শিকারের অবৈধ স্থাপনা জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস এবং খুঁটি কেটে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসব অবৈধ মাছ শিকারির মধ্যে ভোলা ও লক্ষ্মীপুরের লোকজন রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে অসাধু জেলেদের সঙ্গে আঁতাতের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:

১

রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেইটে পেট্রলবোমা নিক্ষেপ, আটক-১

২

পাহারাদারদের ম্যানেজ করে মেঘনায় চলছে পোনা নিধন!

৩

পরিচয় গোপন করে তিন মাস ধরে রায়পুরে আত্মগোপনে ছিলেন ‘জঙ্গি মামুন’

৪

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

৫

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৬

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৭

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৮

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৯

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

১০

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

১১

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

১২

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১৩

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১৪

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১৫

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত