জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান কিংবা পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা ও জন্মনিবন্ধনের রেজিস্টার আইডি সক্রিয় না থাকায় দুই ইউনিয়নের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত ২ অক্টোবর থেকে পৃথক দুই ইউনিয়ন পরিষদে কার্যকর প্রশাসনিক দায়িত্ব পালনে জটিলতা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। জন্মনিবন্ধন সংশোধন, নতুন জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রসহ গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জুলহাস ও মাহবুব আলী জানান, প্রতিদিন শত শত মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা নিতে ইউনিয়ন পরিষদে আসছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাঁদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হলেও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ নেই। প্রশাসনিক জটিলতা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির কারণে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, প্রবাসী, বয়স্ক ভাতাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান কিংবা কার্যকর দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সাধারণ মানুষের মৌলিক নাগরিক সেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত এ সংকটের সমাধান প্রয়োজন।

স্থানীয় সরকার বিভাগ, আইন-১ শাখার ৪ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকপত্রে দুই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক পরিস্থিতির বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

স্মারকপত্রের তথ্য অনুযায়ী, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মাস্টারকে ২০২৪ সালের ১৫ আগস্ট অপসারণ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) নীগার সুলতানাকে পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি বদলিজনিত কারণে দীর্ঘদিন পরিষদে দায়িত্ব পালন করতে পারেননি। সম্প্রতি তিনি চাঁদপুর সদর উপজেলায় বদলি হয়েছেন। ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রমে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজীর মৃত্যুর পর পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাও বদলি হওয়ায় সংকট আরও বেড়েছে। পরিষদ পরিচালনার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলেও সেখানে নতুন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।

এদিকে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান রুবেল প্রতি রোববার উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। তবে জন্মনিবন্ধন কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা এখনো ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আসাদুজ্জামান রুবেল বলেন, গত দুই বছর ধরে পরিষদে কোনো চেয়ারম্যান বা কার্যকর প্রশাসক নেই। সাবেক সহকারী কমিশনার (ভূমি) নীগার সুলতানাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও তিনি একবারও পরিষদে আসেননি। গত মাসে তিনি চাঁদপুর সদর উপজেলায় বদলি হয়েছেন। প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জন্মনিবন্ধন ছাড়া অন্যান্য কিছু কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। গত দুই মাসেও কেন নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা পান, তা নিশ্চিত করা হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত দুই ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিতে হবে। একই সঙ্গে জন্মনিবন্ধনের রেজিস্টার আইডি সচল করে সব ধরনের নাগরিক সেবা স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত