নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মেঘনা ও পদ্মা নদীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নামবেন অর্ধলক্ষাধিক জেলে। এ উপলক্ষে নৌকা ও জাল মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতি সারতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। একই সঙ্গে মাছঘাট ও আড়তগুলোতেও চলছে প্রস্তুতি।

লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণ ও জাটকা রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত অভিযানে ২৫৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ দশমিক ১৮ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪২ লাখ ৪১ হাজার ১০০ মিটার জাল, ২৩টি নৌকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়। অভিযানে ১০৬টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ১৫৩ জনকে। তাঁদের মধ্যে ৮৩ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা।

গত ৮ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মৎস্য বিভাগের নেতৃত্বে টাস্কফোর্স কমিটি রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের হাজীমারা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায়। আলেকজান্ডার থেকে রায়পুর হয়ে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতও নিষিদ্ধ ছিল।

নিষেধাজ্ঞাকালে জেলেদের সহায়তায় জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন সুবিধাবঞ্চিত জেলে।

মজুচৌধুরীরহাট ঘাটের জেলে মহিউদ্দিন ও খোকন মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তাঁরা নৌকা ও জাল প্রস্তুত করছেন। মাছ ধরা শুরু হলে পরিবারের দৈনন্দিন খরচ ও সন্তানদের লেখাপড়ার ব্যয় মেটাতে সুবিধা হবে বলে আশা করছেন তাঁরা।

রায়পুরের চান্দারখাল এলাকার মাছের আড়তদার হানিফ দেওয়ান বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে আড়তের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। নদীতে মাছ ধরা শুরু হলে ইলিশের সরবরাহ বাড়বে এবং মাছঘাটগুলো আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।

রায়পুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এবং মজুচৌধুরীরহাট ও রায়পুর এলাকায় দায়িত্ব পালনকারী যৌথ নৌ-পুলিশের উপপরিদর্শক আবদুর রহমান বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিনরাত নদীতে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন বাধার মুখেও অভিযান অব্যাহত ছিল। নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, গত দুই বছর মাছের উৎপাদন কম থাকলেও এবার উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, জরিমানা ও মামলা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার জেলায় মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ২ হাজার মেট্রিক টন বেশি।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত