লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরে ২০০ টাকা করে পরীক্ষার ফি দিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রায়পুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ পাঁচ উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার আয়োজন করে রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকার পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আল ফারাদী ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে সদর, রামগতি, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে ২০০ টাকা করে ফি জমা দিতে হয়েছে।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ল্যাপটপ। এ ছাড়া ২০০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ এবং সাধারণ গ্রেডে উত্তীর্ণদেরও পুরস্কৃত করা হবে।

রায়পুরের আল ফারাদী গার্লস মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আজীজ ইসমাঈলী বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যেন নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল ফারাদী গার্লস মাদ্রাসার চেয়ারম্যান ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী মোবাইল ফোনে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি পড়ালেখায় আগ্রহী করে তুলতেই এ বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এটি একটি বড় সুযোগ। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার লন্ডনপ্রবাসী শিক্ষাবিদ ড. মুসলেহ উদ্দীন আল ফারাদী ২০২৩ সালে আল ফারাদী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি হিফজ প্রতিষ্ঠান, এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। বর্তমানে তিনি লন্ডনে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত