সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আবাহনী লিমিটেডের ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটর আশিক রায় চৌধুরী সাংবাদিকদের জানান, সোমবার রাতে হারুনুর রশিদ মারা গেছেন। মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে নিজেদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তিনি রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের বড় ভাই।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ। ক্রীড়াঙ্গনে তিনি ‘হারুন ভাই’ নামেই বেশি পরিচিত ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনের ইতিহাসে তাঁর অবদান উল্লেখযোগ্য। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের ফুটবলে নতুন অধ্যায় সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আবাহনীর পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন হারুনুর রশিদ। পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও ছিল তাঁর পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও। এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ডও অর্জন করেন এই ক্রীড়া সংগঠক।

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা। ২০২৩ সালে বিএসপিএর প্রথম ‘কায়সার সিনহা সংগঠক পুরস্কার’ও অর্জন করেন তিনি।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই আসনটি আগে ছিল তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দখলে।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনও ছিল। পরে তিনি ফেনী-১ আসনটি রেখে অন্য আসনগুলো ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হারুনুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

রাজনীতিতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল ও ক্রীড়াঙ্গনে দীর্ঘ কর্মজীবন এবং সাংগঠনিক অবদানই তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে একজন অভিজ্ঞ সংগঠকের অবসান ঘটল।

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত