রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামে জমি ও মন্দির নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চরপাতা এর দক্ষিণ চরপাতা এলাকায় ঠাকুরবাড়ির হিন্দু সম্প্রদায়ের কাজল দাস ও সুমন সাহার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দক্ষিণ চরপাতা গ্রামের ঠাকুরবাড়িতে ১৯৯৫ সালে নির্মিত গোপাল গিরিধারী মন্দিরে দীর্ঘ ৩৩ বছর ধরে ভক্তরা পূজা-অর্চনা করে আসছেন। তবে একই এলাকার সুমন সাহার পক্ষ এই ব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। সম্প্রতি পুরোনো মন্দিরের পাশেই নতুন একটি মন্দির নির্মাণ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে আহতদের মধ্যে কাজল চন্দ্র দাস, পপি দাস, আদিত্য দাস, বিমল দাস, রাজিব দাস ও সুমন সাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত পপি দাস অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পুরোনো মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছিল। কিন্তু সম্প্রতি সুমন সাহার লোকজন বিতর্কিত স্থানে নতুন মন্দির নির্মাণ শুরু করলে তারা বাধা দেন। এ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে অভিযুক্ত সুমন সাহা দাবি করেন, পুরোনো মন্দিরের পাশে নতুন মন্দির নির্মাণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি ও মন্দির সংক্রান্ত বিরোধে আদালতে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত