লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোলাখালী ব্রিজ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ২২ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেশির ভাগ অংশ কাঁচা থাকায় বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বড় বড় গর্তে পানি জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক না থাকায় বেড়িবাঁধ এলাকার প্রায় দেড় লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ ও ২০০৩ সালে সড়কটির কিছু অংশ পাকা করা হয়। ২০০৩ সালের শেষ দিকে চাঁদপুর এলজিইডির উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের আলোনিয়া গ্রামের প্রায় তিন কিলোমিটার অংশে সড়কের কিছু জায়গা পাকা করা হলেও রায়পুর অংশের প্রায় দেড় কিলোমিটারসহ বেশ কিছু অংশ কাঁচাই থেকে যায়। ২০১৬ সালে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হক ভূঁইয়ার উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল। তবে নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের মধ্যে তৎকালীন এক প্রকৌশলীকে মারধরের ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। এরপর থেকে সড়কটির আর কোনো উন্নয়ন হয়নি। সরেজমিনে রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের নাপিতের চর ও সোলাখালী ব্রিজ এলাকায় দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে আছে কাদা-পানি। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়ছেন কৃষকেরা। স্থানীয় সমাজসেবক তানভীর পাটোয়ারী বলেন, রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সড়কটির উন্নয়ন দীর্ঘদিন ধরে আটকে আছে। ২২ বছর ধরে রাস্তাটি কাঁচা পড়ে থাকায় গ্রামের মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারছেন না। বর্ষাকালে কৃষিপণ্য পরিবহনেও চরম দুর্ভোগ হয়। সোলাখালী ব্রিজ এলাকার বাসিন্দা মো. মাইনুদ্দিন মৈশাল বলেন, ডাকাতিয়া নদীর পাশে বসবাস করায় তাঁরা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে ছিলেন। পানি উন্নয়ন বোর্ড একসময় সড়কটি উঁচু করে দেয়। ১৯৯৬ ও ২০০৩ সালে এর কিছু অংশ পাকা করা হলেও প্রায় তিন কিলোমিটার সড়ক এখনো কাঁচা। এতে শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। সিএনজি অটোরিকশাচালক সজল হোসেন ও মহিউদ্দিন বলেন, কাঁচা অংশে প্রায় তিন কিলোমিটার পথ অনেক সময় গাড়ি ঠেলে পার হতে হয়। অতিরিক্ত কাদা থাকলে গাড়ি ঠেলেও নেওয়া সম্ভব হয় না। এতে সময় ও আয়—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। রায়পুরের ১০ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী ও ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ বলেন, সোলাখালী ব্রিজ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে উন্নয়নমূলক প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি উন্নয়ন প্রকল্পের ২ লাখ টাকার বরাদ্দ থেকে ৭০ হাজার টাকা কমিশন নেওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবুল হাসেম ও সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম বলেন, উন্নয়...
দীর্ঘ ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। রায়পুরের বোয়াডার বাজার থেকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। ওভারলোড বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটির ক্ষতি আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষুব্ধ এলাকাবাসী রায়পুরের বোয়াডার এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তে গাছের ডাল পুঁতে প্রতিবাদ জানিয়েছেন। রোববার (১৬ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ২০১৮ সাল...
কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ভবনের বিভিন্ন অংশে নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ চলমান। অথচ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) দুটি ভবন নির্মাণকাজের বিপরীতে প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ উঠেছে। এর মধ্যে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের বিপরীতে প্রায় ২১ কোটি ৪৫ লাখ টাকা এবং মহিলা হোস্টেল ভবনের বিপরীতে প্রায় ১১ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এত বড় অঙ্কের অর্থ পরিশোধের ঘটনায় ফাইনাল বিল অনুমোদন, কাজে...
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মিলন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেঘনা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে নিখোঁজ হন মিলন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের ডুবুরিরা নদীতে তল্লাশি অভিযান চালান। দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনার পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে...
লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যার মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। তবে ৩৩টি শয্যা থাকলেও এখানে একযোগে ৬৫ জন নারী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডটি উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহারুল আলম ওয়ার্ডটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল, সচেতন নাগরিক...