অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে আলোচনার জন্ম দেওয়া সেই কিশোরী নববধূ সাগরিকা আক্তারকে বিয়ে করেছেন অভিযুক্ত প্রেমিক আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক কন্যাসন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। রোববার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাগরিকা আক্তারকে তালাকের নোটিশ পাঠিয়ে সম্পর্কের ইতি টানেন তাঁর প্রথম স্বামী মিরাজ হোসেন। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার রাতে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগরিকা আক্তার, আবুল খায়ের, সাগরিকার মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার, আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা, ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরলক্ষ্মী আকনবাজার এলাকার দিনমজুর রফিক সিকদারের মেয়ে সাগরিকা আক্তারের (১৮) সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫) ২০২৬ সালের ১৭ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের আগে সাগরিকা চরবংশী এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন সাগরিকা। নবজাতকের নাম রাখা হয়েছে মাহমুদা আক্তার মাহি। বর্তমানে তার বয়স ১৫ দিন। বিয়ের সময়ের সঙ্গে সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

এ বিষয়ে সাগরিকা আক্তার বলেন, ‘আমার দুঃখ-কষ্টের সময়ে সাংবাদিক আমার পাশে থাকায় আমি কৃতজ্ঞ। আমি এখন খুশি। আবুল খায়ের আমার ও নবজাতকের সব খরচ বহন করবে বলে জানিয়েছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে আমাকে তার বাড়িতে তুলে নেওয়ার কথা রয়েছে।’

অন্যদিকে আবুল খায়ের বলেন, ‘আমি ভুল করেছি। সাগরিকাসহ সবার কাছে ক্ষমা চাইছি। নবজাতকসহ সাগরিকাকে আমার স্ত্রী ও সন্তান হিসেবে গ্রহণ করলাম। কয়েক দিন পর আনুষ্ঠানিকভাবে তাকে আমার বাড়িতে তুলে নেব।’

এদিকে সাগরিকার প্রথম স্বামী মিরাজ হোসেন বলেন, ‘আমাদের বিয়ের বয়স ছিল পাঁচ মাস ১৩ দিন। এর মধ্যে সাগরিকার গর্ভে সন্তান এল কীভাবে? খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়েরের সঙ্গে এ ঘটনা ঘটেছে। পরে আমি তালাকের নোটিশ পাঠিয়ে তাকে বিদায় করে দিয়েছি।’

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মাহমুদ আলী বলেন, ‘বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে রাত ১টার দিকে আমার বাড়িতে তাদের বিয়ে পড়ানো হয়েছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।’

বিষয়:

১

অবশেষে নবজাতকসহ সেই কিশোরী নববধূকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

২

৫০ দালালের খপ্পরে অসহায় রোগী নিরুপায় চিকিৎসক-কর্তৃপক্ষ

৩

লক্ষ্মীপুরে ১০ হাজার শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা, ফি আদায় ২০০ টাকা করে

৪

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৫

রায়পুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা

৬

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই নলকূপ থেকে বের হচ্ছে পানি ও গ্যাস, এলাকায় চাঞ্চল্য

৭

লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা

৮

সাবেক এমপি ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদের মৃত্যু

৯

লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ উপেক্ষা করে বেপরোয়া গতিতে বাস চালানোয় উল্টে গেল বাস, নিহত ৩

১০

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির

১১

জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা নেই, অচল রায়পুরের দুই ইউনিয়ন পরিষদ

১২

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবককে গণপিটুনি

১৩

অগ্নিঝুঁকি নিয়েই ১১তলা গাজী কমপ্লেক্সের বেজমেন্টে মার্কেট, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা

১৪

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে সেরাদের তালিকায় রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৫

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় মাছ শিকারে নামছেন অর্ধলক্ষাধিক জেলে

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত