লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরে বার কাউন্সিল থেকে সদ্য সনদপ্রাপ্ত ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার (২৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ফুল, বই ও কলম উপহার দিয়ে নবীন আইনজীবীদের বরণ করে নেন উপস্থিত সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ ফেরদাউস মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্যাহ, অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, এপিপি অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল, শামসুদ্দিন হিমেলসহ সমিতির নেতারা।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিবছর বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত শতাধিক নবীন আইনজীবী দেশের বিভিন্ন জেলায় আইন পেশায় যুক্ত হন। তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেক দক্ষ ও যোগ্য আইনজীবী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁরা আরও বলেন, জেলা আইনজীবী সমিতির নিয়ম-কানুন মেনে পেশাগত কার্যক্রম পরিচালনা করা এবং সমিতির সদস্য হওয়া প্রয়োজন। নিয়ম অনুসরণ করে সদস্যপদ গ্রহণ করলে নবীন আইনজীবীরা সমিতির সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

বক্তারা জানান, বর্তমানে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৫৮০ জন। তবে কিছু আইনজীবী এখনও নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত না হওয়ায় তাদের বিষয়টি সমিতির বিধি অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। নিয়ম মেনে পেশা পরিচালনার মাধ্যমে সহজেই সদস্যপদ ও সমিতির সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করা হয়।

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত