লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ‘ফেক’ ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, “সবাই ব্যালেন্স করে চলে।” শনিবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শাহাদাত হোসেন সেলিম লিখেছেন, “আমার একটা ফেক ছবি ফেসবুকে ঘুরছে। উপজেলা এবং পৌর বিএনপি 'নির্বিকার'। বিএনপি'র সকল অঙ্গ সংগঠন ও প্রশাসন একেবারেই 'নির্বিকার'। সবাই ব্যালেন্স করে চলে। ধন্যবাদ সবাইকে।” স্ট্যাটাসে তিনি দাবি করেন, তার একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলেও সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ কারণেই তিনি তাদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, ছবিটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্তের পরিবারের কাছে গিয়ে প্রতিবাদ জানান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে শাহাদাত হোসেন সেলিম ও তার ফেসবুক স্ট্যাটাসে পরবর্তী কোনো আইনি পদক্ষেপের বিষয়ে কিছু উল্লেখ করেননি।
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ ‘লাল টেলিফোন’ সংযোগের কপার ক্যাবল চুরির মামলায় দুই আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৫ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম (৩২)। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) এবং ভাঙা...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়...
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৫ কার্যদিবসের মধ্যে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। এতে মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়। এর আগে গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা বালুরমাঠ এলাকায় একটি গোডাউন কক্ষে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় আস...
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় বিদ্যমান অনিয়ম, চিকিৎসায় অবহেলা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু গতকাল এই রিট আবেদনটি দায়ের করেন। শুক্রবার (৫ জুন) বিষয়টি তিনি ঢা...
মামলা ফাইলিংয়ের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা এবং অ্যাটর্নি জেনারেল অফিসের একটি শাখা শনিবার (৬ জুন) খোলা থাকবে। এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল অফিস। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং এবং এফিডেভিট সেকশন আগামী ৬ জুন শনিবার অফিস সময়ে খোলা রাখা হলো। অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবীদের মামলার নোটিশ কপি দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা ৬ জুন সকাল ৯...