রায়পুরে বৃষ্টিতে কাদার সাগর, বিদ্যালয়ে যেতে ঝুঁকি নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

টানা বর্ষণ ও সড়ক সংস্কারকাজে কংকর ফেলে রেখে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় এক মাস আগে রাস্তার মাটি কেটে কিছু বালু ফেলার পর থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তি বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, রায়পুর-হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের হাজুমোল্লার স্টেশন থেকে ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এটিই একমাত্র সংযোগ সড়ক। রাস্তার মাঝখানে মাটি কেটে রেখে প্রায় এক মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় প্রতিদিন শিক্ষক, প্রায় ২০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

তাদের দাবি, প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও গত ছয় দিনের টানা বৃষ্টিতে পুরো রাস্তা কাদাময় হয়ে পড়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ পিছলে পড়ে আহত হচ্ছে।

রায়পুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন মুন্সী বলেন, "এখন বর্ষার মৌসুম। বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকায় কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। ঠিকাদারকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।"

ঝাউডগী সড়কের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান গুলজার ট্রেডার্সের মালিক মো. গুলজার বলেন, কাজটি সাব-কন্ট্রাক্টের মাধ্যমে ঠিকাদার ওহিদ উল্যাহ পরিচালনা করছেন। এ বিষয়ে ওহিদ উল্যাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, "দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এলজিইডির কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করা হলে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তির অবসান হবে।"

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত