ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দীর্ঘ ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। রায়পুরের বোয়াডার বাজার থেকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের। ওভারলোড বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটির ক্ষতি আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ক্ষুব্ধ এলাকাবাসী রায়পুরের বোয়াডার এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তে গাছের ডাল পুঁতে প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ২০১৮ সালের পর থেকে বোয়াডার এলাকার সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোথাও বিটুমিনের অস্তিত্ব নেই, কোথাও আবার উঠে গেছে ঢালাই। কোনো কোনো স্থানে বিটুমিন ও ভাঙা ঢালাই এক জায়গায় জমে ছোট ছোট টিলার মতো সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামগামী অনেক যানবাহন চাঁদপুর হয়ে চলাচল করে। ফলে এই সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। তবে সড়কের বেহাল অবস্থার কারণে চাঁদপুর থেকে নোয়াখালী যেতে যেখানে এক ঘণ্টা সময় লাগার কথা, সেখানে এখন প্রায় তিন ঘণ্টা সময় ব্যয় হচ্ছে।

স্থানীয়দের দাবি, রায়পুরের বোয়াডার বাজার, মহিলা কলেজ গেট, বাসাবাড়ি বাজার, পাটোয়ারী রাস্তার মোড়, রাখালিয়া বাজার, রবিদাসের পুল, মাইলের মাথা, দালালবাজার, বাস টার্মিনাল এলাকা, মৎস্য অফিস ও মহিলা কলেজসংলগ্ন সড়ক দ্রুত সংস্কার করা হোক।

মোটরসাইকেল চালক জায়েদ হোসেন বলেন, ‘রায়পুরের বোয়াডার বাজার থেকে সদর উপজেলার দালালবাজার পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। একজন যাত্রীর ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও সেখানে দেড় ঘণ্টা সময় লেগে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।’

ট্রাকচালক মাহমুদ হোসেন বলেন, ‘রায়পুর থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই করুণ। বড় বড় হাইড্রোলিক ট্রাক চলাচলের কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। যেভাবে ঢালাই করার কথা ছিল, সেভাবে করা হয়নি বলেই সড়কটি টেকসই হয়নি।’

কক্সবাজারগামী জোনাকি পরিবহনের চালক মো. রুবেল বলেন, ‘এই গুরুত্বপূর্ণ মহাসড়কে গাড়ি চালানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে পড়ে। কখন দুর্ঘটনা ঘটে, সেই আতঙ্কে থাকতে হয়। এতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। পাশাপাশি চালকদের শারীরিক সমস্যাও বাড়ছে।’

প্রতিনিয়ত এই সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বড় বড় গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। এতে যানবাহনের স্প্রিং ও স্টিয়ারিংয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সিএনজিচালক মো. বেলাল হোসেন বলেন, ‘সড়কটি চার লেনে উন্নীত করা হলে অনেক সমস্যার সমাধান হবে। ছোট যানবাহন চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। রায়পুর, দালালবাজার, জকসিন ও হাজিরপাড়া এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়।’

স্থানীয়দের অভিযোগ, সড়কের বাম পাশ দিয়ে চলাচলকারী ওভারলোড বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ করা না গেলে সংস্কারের পরও সড়কটি আবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক সংস্কারের জন্য বরাদ্দের ফাইল ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চাঁদপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে একটি সমীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পটি কবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে সদর উপজেলার ইটেরপুল পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। এছাড়া ইটেরপুল থেকে রায়পুর সীমান্ত পর্যন্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিষয়:

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১০

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১২

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৩

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

১৪

ময়নাতদন্তে কিশোরী ফাতেমাকে হত্যার তথ্য, ছয় বছরেও অধরা হত্যাকারী

১৫

‘সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করছি’, ব্যানারে নাম না থাকায় বিএনপি নেতার ক্ষোভ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত