‘সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করছি’, ব্যানারে নাম না থাকায় বিএনপি নেতার ক্ষোভ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

‘আমি পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই কেন? নির্বাচিত সেক্রেটারি, সেক্রেটারি হইতে ৫০ লাখ টাকা খরচ করে হালাইছি।’—রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে নিজের নাম না থাকাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে পলাশের ওই কথোপকথন হয় বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া অডিওতে পলাশকে বলতে শোনা যায়, ‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। পৌর বিএনপির সেক্রেটারি প্রধান অতিথি হইতে হারিনো। আমনে কন, পলাশ কে?’

একপর্যায়ে তিনি বলেন, ‘আমার নাম কেন আসে নাই ব্যানারে প্রধান অতিথি হিসেবে? ... আই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাশ কে? নির্বাচিত সেক্রেটারি, সেক্রেটারি হইতে ৫০ লাখ টিয়া খরচ করে হালাইছি।’

অডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমি পানিওয়ালা যামু না, এটা আমি বলছি। তোরা একগাও আসবি না পৌরসভায়।’

অপর প্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ ভূঁইয়াকে নিজের অবস্থান ব্যাখ্যা করতে শোনা যায়। তিনি বলেন, ‘আমি কিছু বলিনি ভাই।’ পরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অডিওটির কিছু অংশে অপ্রকাশযোগ্য ভাষা রয়েছে।

‘অডিওটি পুরোনো’

তবে অডিওটি নিয়ে তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ‘অডিওটি পুরোনো। পরে আমি বিষয়টি জানালে সিনিয়র নেতারা বসে সমাধান করে দিয়েছেন। পলাশ আমাকে সরি বলেছেন।’

গিয়াস উদ্দিন পলাশের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে পলাশের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘সেদিন ঘটনার সময় পলাশের মাথা গরম ছিল। পরে নিজেদের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।’

সম্মেলনে ভোটে সাধারণ সম্পাদক

২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে শেখ কামরুল ইসলাম সভাপতি ও গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বিষয়:

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১০

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১২

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৩

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

১৪

ময়নাতদন্তে কিশোরী ফাতেমাকে হত্যার তথ্য, ছয় বছরেও অধরা হত্যাকারী

১৫

‘সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করছি’, ব্যানারে নাম না থাকায় বিএনপি নেতার ক্ষোভ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত