লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা শহরের উত্তর তেহমুনী পেট্রোল পাম্প এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহিন, সালমান হায়দার রাশেদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পিংকু, সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ সওদাগর, সদস্যসচিব ইসমাইল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মো. শিপন পাটোয়ারী ও হান্নান সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

$post['title']

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

$post['title']

রায়পুরে আ.লীগ নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

$post['title']

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রামগঞ্জের দুই যুবকসহ তিনজন আটক

$post['title']

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

$post['title']

লক্ষ্মীপুরে ১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত