কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। ভবনের বিভিন্ন অংশে নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ চলমান। অথচ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) দুটি ভবন নির্মাণকাজের বিপরীতে প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

এর মধ্যে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের বিপরীতে প্রায় ২১ কোটি ৪৫ লাখ টাকা এবং মহিলা হোস্টেল ভবনের বিপরীতে প্রায় ১১ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই এত বড় অঙ্কের অর্থ পরিশোধের ঘটনায় ফাইনাল বিল অনুমোদন, কাজের পরিমাপ ও প্রকল্প তদারকির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রকল্পের বাস্তব অগ্রগতি যাচাই না করেই বিল পরিশোধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে সরেজমিনে লক্ষ্মীপুর পিটিআই প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অংশের কাজ এখনো অসম্পূর্ণ। ভবনের বিভিন্ন স্থানে নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ চলছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, মহিলা হোস্টেল ভবনের প্রায় ৩০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে।

এলজিইডির নথি অনুযায়ী, পিটিআইয়ের পাঁচতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণকাজের চুক্তিমূল্য প্রায় ২২ কোটি ৫৩ লাখ টাকা। কাজ শুরুর তারিখ ৬ ডিসেম্বর ২০২৩ এবং কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ১৪ অক্টোবর ২০২৪।

অন্যদিকে, মহিলা হোস্টেল নির্মাণকাজের চুক্তিমূল্য প্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকা। এলজিইডির নথিতে এ প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি ২৮ লাখ টাকা। কাজ শুরু হয় ১৬ ডিসেম্বর ২০২৪ এবং শেষ করার নির্ধারিত সময় ছিল ১৬ সেপ্টেম্বর ২০২৫।

দুটি প্রকল্পের মোট চুক্তিমূল্য প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকা ফাইনাল বিল হিসেবে পরিশোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ও নথি থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, অর্থবছরের জুন ক্লোজিংকে কেন্দ্র করে দ্রুত বিল পরিশোধ করা হয়েছে। তাঁদের দাবি, প্রকল্পের মাঠপর্যায়ের অগ্রগতির তুলনায় বিল পরিশোধের গতি ছিল বেশি। জুন ক্লোজিংয়ের অজুহাতে নিয়মবহির্ভূতভাবে বিল ছাড় করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এর আগে উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ৫ শতাংশ কমিশন দাবির অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে এলজিইডি। গত ২৮ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে তদন্তও করে। তবে তদন্তের পর এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন ঠিকাদারের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় উপজেলা প্রকৌশলী আরও প্রভাবশালী হয়ে উঠেছেন। তাঁদের দাবি, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল পরিশোধের সুযোগ করে দেওয়া হয়েছে।

এদিকে গত ২ জুলাই এলজিইডির বদলি ও পদায়নসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কর্মকর্তাদের নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর জেলা ছাড়া অন্য জেলায় পদায়নের নীতিমালার কথা উল্লেখ করা হয়েছে। ইকবাল হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হলেও তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পদায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

ফাইনাল বিল নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বেলাল হোসেন বলেন, “আমি ফাইনাল বিল নিয়েছি। তবে টাকা নিয়ে উধাও হয়ে যাইনি। কাজ দ্রুত শেষ করে দিচ্ছি। আপনার সঙ্গে এসে চা খাব।”

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। ফাইনাল বিল এখনো দেওয়া হয়নি। যতটুকু কাজ হয়েছে, ততটুকুর বিল পরিশোধ করা হয়েছে।”

তবে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ফাইনাল বিল দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যদিও তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

বিষয়:

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১২

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৩

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১৪

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৫

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত