শিক্ষিকার বেত্রাঘাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহত, ইউএনওকে অভিযোগ

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বেত্রাঘাতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার শ্রেণিকক্ষে পড়া না পারায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাওফিকা হাসনাতকে ডিস লাইনের তার দিয়ে তৈরি বেত দিয়ে মারধর করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নি আক্তার।

অভিযোগে বলা হয়, তিন পৃষ্ঠার পড়ার মধ্যে দুই পৃষ্ঠা পড়তে না পারায় তাওফিকার হাতে ওই বেত দিয়ে আঘাত করা হয়। এতে তার হাতে ব্যথা ও আঘাতের সৃষ্টি হয়। পরে সহপাঠীরা তার হাতে পানি ঢেলে ব্যথা কমানোর চেষ্টা করে। একপর্যায়ে শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে তাওফিকা। এ সময় শিক্ষিকা শ্রেণিকক্ষ থেকে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থীর মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান। পরে সোমবার দুপুরে আহত শিক্ষার্থীর পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, সহকারী শিক্ষিকা মুন্নি আক্তার দীর্ঘদিন একই বিদ্যালয়ে কর্মরত থাকায় প্রভাব বিস্তার করেন। তিনি প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে শিক্ষিকার মানসিক সমস্যা রয়েছে—এমন দাবির স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দিলশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষিকা মুন্নি আক্তারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালা উদ্দিন বলেন, “ঘটনাটি সত্য। তবে সহকারী শিক্ষিকার এভাবে বেত্রাঘাত করা ঠিক হয়নি।”

বিষয়:

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১০

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১২

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৩

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

১৪

ময়নাতদন্তে কিশোরী ফাতেমাকে হত্যার তথ্য, ছয় বছরেও অধরা হত্যাকারী

১৫

‘সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করছি’, ব্যানারে নাম না থাকায় বিএনপি নেতার ক্ষোভ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত