রায়পুরে জলাবদ্ধতায় খেলাধুলা থেকে বঞ্চিত ৮০০ শিক্ষার্থী

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং পাশের জামে মসজিদের শতাধিক মুসল্লিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মাঠটি দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও প্রায় ৮০০ শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এক একর ২০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে একটি পরিত্যক্ত ভবনসহ দুটি বহুতল ভবন রয়েছে। বিদ্যালয়ে প্রায় ৮০০ শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক রয়েছেন। শিক্ষা কার্যক্রমে ভালো ফলাফল এবং খেলাধুলায় সুনাম থাকলেও বর্ষা মৌসুমে মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। বিদ্যালয়ের পেছনে অবস্থিত জামে মসজিদেও একই সমস্যা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, পাঁচ বছর আগে সাবেক এক সংসদ সদস্য তাঁর কোটা থেকে মাঠ ভরাটের জন্য প্রায় এক লাখ টাকা বরাদ্দ দিলেও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির মোল্লা সামান্য বালু ফেলেন। পরে ছয় লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের রাস্তা নির্মাণের সময় মাঠের এক পাশ থেকে মাটি কেটে রাস্তা করা হয়। ফলে মাঠের একাংশ এখন পুকুরের মতো গভীর হয়ে গেছে এবং গত পাঁচ বছর ধরে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আশ্রাফুল, নাঈম হোসেন ও রাফিন এবং দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী ও মো. শুভ বলেন, “মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা করা যায় না। প্রধান শিক্ষক মাঠ ভরাটের জন্য আবেদন করলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

স্থানীয় শিক্ষানুরাগী মো. জসিম উদ্দিন বলেন, “এটি উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উচ্চ বিদ্যালয়। অথচ কয়েক বছর ধরে বিদ্যালয়টিতে কার্যকর খেলার মাঠ নেই। বর্ষাকাল এলেই সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, “পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠের এক পাশ থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতার কারণে গত পাঁচ বছর ধরে শিক্ষার্থীদের খেলাধুলা প্রায় বন্ধ রয়েছে। মাঠ ভরাটের জন্য এমপিসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের মাঠ ভরাট ও জলাবদ্ধতা দূরীকরণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কাজের ব্যবস্থা নেওয়া হবে।”

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “বিদ্যালয়ের জলাবদ্ধতা ও মাঠ ভরাটের বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ে এসে শিশু-কিশোরদের ভোগান্তি পোহাতে হবে—এটি কোনোভাবেই কাম্য নয়। আজকের শিশু-কিশোররাই আমাদের দেশের ভবিষ্যৎ।”

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত