‘ডাক্তার বানাবো বলে স্কুলে দিয়েছিলাম, সেই স্কুলই কেড়ে নিলো প্রাণ’—মায়ের আহাজারি

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

“কত আশা ছিলো, ছেলেকে ডাক্তার বানাবো। তাই তো তাকে একটি দামি স্কুলে ভর্তি করিয়েছিলাম। সেই স্কুলই আজ আমার কলিজার টুকরার প্রাণ কেড়ে নিলো! আমি এখন কী নিয়ে বাঁচবো? কে আমাকে জড়িয়ে ধরে বলবে— ‘আম্মু, আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো, তোমার জন্য সুন্দর জামা কিনবো?’ আহারে!”

কান্নাজড়িত কণ্ঠে এসব কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উদয়পুরে অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে সিনিয়র ছাত্রদের নির্যাতনে নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মা শারমিন আক্তার।

ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলাটি তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ বিভিন্নভাবে চাপ ও তদবির করছে বলে অভিযোগ উঠেছে।

শোকাহত মা শারমিন আক্তার বিলাপ করে বলেন, “আমার বাবা অন্ধকারে খুব ভয় পেতো। এখন সে কবরে কিভাবে থাকে? সেখানে তো কোনো আলো নেই! কত কষ্ট দিয়ে আমার ছেলেটাকে মেরে ফেললো!”

এসময় মেহেদীর বাবা জিয়াউদ্দিন ভেঙে পড়া কণ্ঠে বলেন, “একটা আইফোনের জন্য আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেললো! আমাকে একবার জানালেই আমি নিজেই আইফোন কিনে দিতাম। ওরা কেন আমার ছেলেকে এভাবে মারলো?”

পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোকাহত। মেহেদীর নানি জানান, সান্ত্বনা দিতে কেউ এলে বাবা-মায়ের শোক আরও বেড়ে যায়। পুরো পরিবার এখন মানসিকভাবে ভেঙে পড়েছে।

জানা যায়, গত মঙ্গলবার আবাসিক হলের এক শিক্ষার্থীর আইফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসানকে অভিযুক্ত করা হয়। পরে কয়েকজন সিনিয়র ছাত্র তাকে হলের ভেতরে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে মেহেদী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। ওই রাতেই তারা স্কুল ক্যাম্পাসে গিয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং তদন্তের স্বার্থে বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মেহেদীর বাবা জিয়াউদ্দিন বাদী হয়ে প্রধান শিক্ষকসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রধান শিক্ষক আ. মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা আর না ঘটে।
 

বিষয়:

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১০

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৩

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৫

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত