লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে লক্ষ্মীপুর টিভি। এরপর ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব প্রযুক্তিগত যাচাই করে নিশ্চিত করেছে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।

গত ৫ জুলাই লক্ষ্মীপুর টিভিতে প্রকাশিত প্রতিবেদনে এমপি সেলিমের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগ তুলে ধরা হয়। সেই প্রতিবেদন ডিসমিসল্যাবের নজরে এলে প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে ছবিটির সত্যতা যাচাই শুরু করে।

ডিসমিসল্যাবের প্রতিবেদন

ডিসমিসল্যাব জানায়, ফেসবুকে ছবিটি এমন দাবিতে প্রকাশ করা হয় যে, এমপি শাহাদাত হোসেন সেলিমের সামনে মদের বোতল ও চানাচুর রাখা রয়েছে। পরে একই ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলেও ছড়িয়ে পড়ে।

যাচাইয়ের অংশ হিসেবে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে লক্ষ্মীপুর টিভির প্রতিবেদন খুঁজে পায়। এরপর ছবিটি গুগলের SynthID-সহ একাধিক এআই শনাক্তকারী প্রযুক্তি দিয়ে পরীক্ষা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, এমপির সামনে ট্রেতে রাখা মদের বোতল ও চানাচুরের অংশে গুগলের ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত হয়েছে, যা এআই সম্পাদনার প্রমাণ বহন করে।

এদিকে সামাজিক মাধ্যমে একই ছবির আরেকটি সংস্করণও ছড়িয়ে পড়ে, যেখানে মদের বোতল ও চানাচুরের দৃশ্য নেই। সেটিকে অনেকেই "আসল ছবি" বলে দাবি করলেও ডিসমিসল্যাবের পরীক্ষায় সেটিও এআই দিয়ে সম্পাদিত বলে শনাক্ত হয়। তাদের বিশ্লেষণে দেখা যায়, আগে এআই দিয়ে যুক্ত করা অংশ আবার এআই ব্যবহার করেই সরিয়ে সেটিকে মূল ছবি হিসেবে প্রচার করা হয়েছে।

তবে ছবিটির প্রকৃত মূল সংস্করণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির উপসংহার অনুযায়ী, মদের বোতলসহ প্রচারিত ছবি এবং মদের বোতলবিহীন "আসল ছবি"—দুটিই এআই দিয়ে সম্পাদিত।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত