কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের বাসিন্দা কোহিনূর বেগম (নাম) প্রতিদিনই লড়ছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জটিল কিডনি রোগে আক্রান্ত এই তিন সন্তানের জননীর জীবন এখন নির্ভর করছে নিয়মিত ডায়ালাইসিসের ওপর। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে।

মুর্দা মার্কেট সংলগ্ন রাজুলের পুতের বাড়িতে বসবাসকারী কোহিনূর দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত দুইবার ডায়ালাইসিস করতে হয়। পাশাপাশি নিয়মিত ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়ও বহন করতে হচ্ছে।

কোহিনূরের স্বামী হোসেন আহমেদ একজন কৃষক। কৃষিকাজ করে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চললেও স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পরিবারের দাবি, ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে প্রতি সপ্তাহে প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন হয়।

স্বজনরা জানান, কোহিনূরের চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে ধার-দেনা করতে করতে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কোহিনূরের তিন সন্তান প্রতিদিন মায়ের সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে। পরিবারটির দাবি, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আন্তরিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সহযোগিতা (বিকাশ): ০১৮৬৪৯২৯২৬০

পরিবারের সদস্যদের ভাষ্য, সবার সামান্য সহযোগিতাই একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে এবং তিনটি সন্তানের মাথার ওপর মায়ের স্নেহের ছায়া ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত