রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আবু তাহের
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং সংসদীয় স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয়ের সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য ভিপি আবদুর রহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মামুনুল হক এবং রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু হোসেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের সাহসিকতা ও ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা রয়েছে। তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং কল্যাণে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিষয়:

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১২

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৩

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১৪

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৫

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত