লক্ষ্মীপুরে আ.লীগ নেতার দোকানে গানের আড্ডা, ভিডিও ভাইরাল- পুলিশ কর্মকর্তা ক্লোজড

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তার গানের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, উপজেলার হাজিরহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদকে গত ১৭ মে ক্লোজড করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর আগে, ১৬ মে শনিবার দুপুরে তোরাবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে তার উপস্থিতিতে গানের আড্ডায় অংশ নিতে দেখা যায় ওই পুলিশ কর্মকর্তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দোকানের ক্যাশ কাউন্টারের সামনে বসে গলা ছেড়ে গান গাইছেন এসআই এ কে আজাদ। এ সময় জাহাঙ্গীর আলম বিপ্লব গানটির সঙ্গে তাল মিলিয়ে দোকানের কাজ ও ক্যাশ পরিচালনা করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করে বলেন, “যদি পুলিশ এখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে চলে, তাহলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

অভিযোগের বিষয়ে এসআই এ কে আজাদ বলেন, “আমি সেদিন দুপুরে লক্ষ্মীপুর থেকে এসে ওই দোকানে বসেছিলাম। তখন কিছুক্ষণ গান গেয়েছি। তিনি যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক—তা আমার জানা ছিল না।”

তিনি আরও জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত