লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আফসার উদ্দিনকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সেবায় কমিশন নেওয়া, জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ থেকে কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ এর আগে গত ১৮ আগস্ট সচিবের বিরুদ্ধে ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। একই বিষয়ে একটি ভিডিও প্রতিবেদনও প্রকাশ করা হয়। এতে সচিব আফসার উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত চলার মধ্যেই তাকে বদলি করা হলো। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমানের সই করা অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার মিজানুর রহমান ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের ভাষ্য, সচিব আফসার উদ্দিন বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে কমিশন নিতেন। জন্মনিবন্ধন করতেও অতিরিক্ত টাকা নেওয়া হতো। এ ছাড়া ‘শূন্য বয়সের বাচ্চা’ দেওয়ার মতো অনিয়মের অভিযোগও রয়েছে। মাতৃত্বকালীন ভাতা, জেলেদের বরাদ্দের চাল, গ্রাম পুলিশের ট্যাক্স, ইউপি সদস্যদের সম্মানী এবং সরকারি বরাদ্দের অর্থের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা বা কমিশন নেওয়ার অভিযোগ করা হয়েছে। চরবংশী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হাসেম বলেন, তাদের অভিযোগের পর সচিবকে বদলি করা হয়েছে। তবে বদলি হলেও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট টাকার বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, সচিব আফসার উদ্দিনের বদলিতে তারা ও স্থানীয় বাসিন্দারা খুশি। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ বলেন, কীভাবে সচিবের বদলি হয়েছে, তা তার জানা নেই। তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেসব অভিযোগের তদন্ত চলছে। এ বিষয়ে বুধবার বিকেলে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, “এটা অফিসিয়াল প্রসিডিউরের অংশ। মাঝে মাঝে জনস্বার্থে আমরা এ ধরনের বদলি করে থাকি।” আফসার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আমরা প্রয়োজন অনুযায়ী জনস্বার্থে বদলি করেছি।”
লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তার চাচা শ্বশুর ছিলেন। পারিবারিক সূত্র আরও জানায়, রোববার বাদ আসর রামগতি উপজে...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ঠিকাদারি দেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যেই বিএনপির দুই সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি দেশীয় কনসোর্টিয়াম নৌপরিবহন মন্ত্রণালয়ে গোপনে প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছে। এতে আন্তর্জাতিক জিটুজি (সরকার-সরকার) চুক্তি প্রক্রিয়া ও আরপিও লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এনসিটি টার্ম...
লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তার গানের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, উপজেলার হাজিরহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদকে গত ১৭ মে ক্লোজড করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর আগে, ১৬ মে শনিবার দুপুরে তোরাবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে ত...
যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত
নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি