থানায় অভিযোগ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে থানায় অভিযোগ করায় দুই বৃদ্ধাসহ চারজনকে দুই দফায় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশ সদস্য, তাঁর স্ত্রী ও মায়ের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ভুক্তভোগী কুলসুমা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টা ও মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের উত্তর চরপাতা গ্রামের ওমর আলী খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কুলসুমা বেগম ও সেলিনা বেগমকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে কুলসুমা বেগমের চোখে টর্চলাইটের আলো ফেলেন অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য আরিফ হোসেন। এর প্রতিবাদ করায় আরিফ, তাঁর স্ত্রী কুসুম বেগম ও মা আমেনা বেগম উত্তেজিত হয়ে তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে তাঁরা কুলসুমা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও থেঁতলানো জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে কুলসুমা বেগম বাদী হয়ে আরিফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে একই এলাকার কৃষক হান্নানের স্ত্রী সেলিনা বেগমসহ চারজনকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, গ্রাম পুলিশ হিসেবে নিজের পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত আরিফ হোসেন। প্রায় ছয় মাস আগে একটি চুরির মামলায় তিনি কারাভোগ করেছেন বলেও দাবি তাঁদের। এ ছাড়া তাঁর স্ত্রী কুসুম বেগমের বিরুদ্ধে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং এর আগে এক যুবকের গোপনাঙ্গ কর্তনের ঘটনায় জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ আরিফ হোসেন ও তাঁর স্ত্রী কুসুম বেগম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বৃদ্ধা কুলসুমা বেগম তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ও অভিযোগের তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য তাঁর স্ত্রীসহ পলাতক রয়েছেন। এ বিষয়ে ওসি স্যার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

বিষয়:

১

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা

২

থানায় অভিযোগ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

৩

রায়পুরে চার লাখ মানুষের সেবায় চিকিৎসক ৮ জন, ৪ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার

৪

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

৫

রায়পুরে ২০ বছরেও মেলেনি নতুন ভবন, ঝুঁকি নিয়ে ক্লাস করছে পাঁচ শতাধিক শিশু

৬

মা ঘরে ঘুমিয়ে, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৭

রায়পুর ক্লাব লিমিটেডের উদ্বোধন, মডেল উপজেলা গড়ার প্রত্যয় এমপি আবুল খায়ের ভুঁইয়ার

৮

প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার সরকার: পানিসম্পদমন্ত্রী

৯

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

১০

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

১২

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

১৩

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১৪

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

১৫

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত