কবিরাজি চিকিৎসার আড়ালে ভয়াবহ প্রতারণা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে কবিরাজি চিকিৎসার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বৈধ অনুমোদন ছাড়াই হাড় ভাঙার চিকিৎসার নামে অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের অপচিকিৎসার কারণে অনেক রোগী সুস্থ হওয়ার পরিবর্তে স্থায়ী শারীরিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন।

সম্প্রতি কয়েকজন ভুক্তভোগীর টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। কয়েক দিনের সরেজমিন অনুসন্ধানে কথিত কবিরাজের গোপন চিকিৎসাকেন্দ্র এবং তার পেছনে থাকা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার (২৪ জুন) ভণ্ড কবিরাজ বাহারের বিচার ও অর্থ ফেরতের দাবিতে উপজেলার উত্তর চরআবাবিল গ্রামের মৃত শহীদ উল্লাহ বকাউলের মেয়ে ফাহিমা বেগম রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের সূত্র ধরে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় কথিত কবিরাজ বাহার হোসেনের বাড়িতে সরেজমিনে যান এই প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিক। সেখানে বাড়ির ভেতরে একটি নির্জন স্থানে চিকিৎসাকেন্দ্রের মতো পরিবেশ দেখতে পাওয়া যায়। বাইরে থেকে সাধারণ টিনশেড ঘর মনে হলেও ভেতরে একাধিক বেড পেতে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে প্লাস্টার কাটার পর ফেলে দেওয়া আবর্জনার স্তূপও দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহার হোসেন দাবি করেন, তিনি তাঁর বাবার কাছ থেকে পাওয়া বিশেষ পদ্ধতিতে হাড় ভাঙার চিকিৎসা করে থাকেন। তবে এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা চিকিৎসা-সংক্রান্ত অনুমোদনের তথ্য তিনি দেখাতে পারেননি।

অনুসন্ধানে আরও জানা যায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন মহল ‘ম্যানেজ’ করার দাপট দেখিয়ে তিনি অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

কবিরাজ বাহারের অপচিকিৎসার শিকার হয়েছেন বলে দাবি করেন উত্তর চরআবাবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফাহিমা বেগম। তিনি জানান, তাঁর বৃদ্ধ বাবা ও খালার পা ভাঙার চিকিৎসার জন্য বাহারের কাছে যান। চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলার আশ্বাস দিয়ে বাহার তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নেন। চুক্তি ছিল, রোগী সুস্থ না হলে টাকা ফেরত দেওয়া হবে।

ফাহিমার অভিযোগ, বাহারের দেওয়া অজ্ঞাত রাসায়নিক মিশ্রিত ওষুধ ও মালিশ ব্যবহারের পর রোগীদের শারীরিক অবস্থার উন্নতি না হয়ে বরং ব্যথা আরও বেড়ে যায় এবং জটিলতা সৃষ্টি হয়।

পরবর্তীতে চুক্তি অনুযায়ী টাকা ফেরত চাইলে বাহার ও তার সহযোগীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, “ফাহিমা নামের এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা এবং প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, “চিকিৎসার নামে যারা অপচিকিৎসা ও প্রতারণা করছে, তারা সমাজের জন্য হুমকি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল কথিত কবিরাজ বাহার হোসেন এবং তার আশ্রয়দাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রম বন্ধ না হলে সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়বে।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত