রায়পুর পৌরসভা সড়ক: ১৬ কোটি টাকার প্রকল্পের কাজ বন্ধ, চুরি হচ্ছে নির্মাণসামগ্রী

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণাধীন হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের পৌরসভা অংশের প্রায় ১৬ কোটি টাকার প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন অজুহাতে কাজ ফেলে প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা চলে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে পুরো কার্যক্রম। এতে করে প্রকল্প এলাকায় পড়ে থাকা মূল্যবান নির্মাণসামগ্রী চুরির ঘটনাও ঘটছে। ঈদের সময় প্রায় ৫০ হাজার টাকার রড চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নির্মাণকাজ বন্ধ থাকায় রায়পুর-হায়দরগঞ্জ সড়কের পৌরসভা অংশজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বিশেষ করে ড্রেন নির্মাণাধীন অংশে যান চলাচলে চরম ভোগান্তি বেড়েছে, যা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কবে নাগাদ কাজ পুনরায় শুরু হবে তা অনিশ্চিত।

আইইউজিআইপি প্রকল্পের সহকারী প্রকৌশলী মেরাজ মাহমুদ আকাশ জানান, গত ৪ এপ্রিল ব্যস্ততম উপজেলা সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় এডিবি, এএফডি ও জিওবি’র অর্থায়নে ১৬ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে রায়পুর পৌরসভা।

তিনি বলেন, নতুনবাজার মোড় এলাকা থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। তবে সম্প্রতি রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখে। শ্রমিক ও কর্মকর্তারা চলে যাওয়ার পর থেকেই প্রকল্প এলাকায় পড়ে থাকা সামগ্রী চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েও চুরি পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।

প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমানে শ্রমিক না থাকায় কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কবে পুনরায় শুরু হবে তা নিশ্চিত নয়। যেহেতু কাজটি পৌরসভার অধীনে, তাই সড়কটির অস্থায়ী মেরামতের দায়িত্বও তাদের। তবে জনবল ও যন্ত্রপাতির অভাবে তা করা সম্ভব হচ্ছে না। রাজস্ব খাত থেকে কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

নতুনবাজার এলাকার ব্যবসায়ী সুমন বলেন, সড়কের ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকায় চালক, যাত্রী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। খানাখন্দের কারণে মহিলা কলেজ, খাজুরতলা ও নতুনবাজার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, সড়কের ধুলাবালির কারণে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা কমে গেছে, ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকার ও পৌর প্রশাসকের কাছে দাবি জানান।

পরিবহন চালক মাসুদ আলম বলেন, নির্মাণাধীন সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ যানজটের পাশাপাশি যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি।

রায়পুর পৌরসভার প্রশাসক ও ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ঠিকাদারের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে পরে জানানো হবে।

অন্যদিকে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদ নবী জানান, ১৬ কোটি টাকার এই প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ঢাকার ডকইয়ার্ড শিপিং ইঞ্জিনিয়ারিং, যা পরবর্তীতে ডিকে কর্পোরেশন কিনে নেয়। কাজের ধীরগতির কারণ জানতে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. দুলাল জানিয়েছেন, শিগগিরই কাজ পুনরায় শুরু করা হবে।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত