‘জহির’ পরিচয়ে একই ভবনে থাকতেন ঘাতক অন্তর মজুমদার

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, অন্তর আগে ‘জহির’ নামে মুসলিম পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে একই ভবনে প্রায় এক বছর বসবাস করেছিলেন। ঘটনার দিনও তিনি নিজেকে কল ও পাইপলাইনের মিস্ত্রি পরিচয় দিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করেন।

 

প্রতিবেশী আফরোজা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি জানালা দিয়ে অন্তরকে ঘরের ভেতরে হাতে একটি প্যান্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে কী করছেন জানতে চাইলে অন্তর নিজেকে কল ও পাইপলাইন মেরামতের মিস্ত্রি বলে পরিচয় দেন।

 

আফরোজা বেগম বলেন, “ওর হাতে একটি প্যান্ট ছিল। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়। ভাবলাম, শাহীনুর বাসায় নেই। কলের মিস্ত্রি পরিচয়ে এসে মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে কি না—এমন সন্দেহ হয়েছিল।”

 

তিনি আরও জানান, এর কিছুক্ষণ আগে ঘরের ভেতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে তিনি জানালার কাছে ছুটে যান। শাহীনুর বেগমকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।

 

আফরোজা বলেন, “প্রথমে চিৎকার শুনছিলাম, পরে হঠাৎ সব চুপ হয়ে যায়। অনেকক্ষণ পর জানালা দিয়ে দেখি একজন রান্নাঘরের দিকে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম, সে হয়তো শাহীনুরের ছেলে শিফাত। আমি ‘শিফাত’ বলে ডাকলেও কোনো উত্তর পাইনি। পরে জানালা বন্ধ করার শব্দ শুনে সন্দেহ আরও বেড়ে যায়।”

 

পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় আফরোজা বাইরে থেকে বাসার দরজা আটকে দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে মেঝেজুড়ে রক্ত এবং শাহীনুর বেগম ও তাঁর তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

এ সময় অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর চেষ্টা করে ভবনের ছাদে উঠে যান। স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিলে গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

 

রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপাড়ে এক স্কুলশিক্ষকের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন শাহীনুর বেগম (৩৮) এবং তাঁর তিন মেয়ে সায়মা আক্তার (২০), ইকরা বেগম (১৭) ও সিপা (৯)। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। প্রায় ২৫-২৬ বছর ধরে পরিবারটি রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিল।

 

অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের চর বজলুল্লাহ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি রায়পুরে ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন।

 

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এর আগে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মনিরুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পুলিশ, সিআইডি ও র‌্যাব যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে হত্যার মূল কারণ এখনো উদ্‌ঘাটিত হয়নি। বিষয়টি জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত