রায়পুরে তিন বছরের খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

তিন বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। বিশেষ করে নতুন বাজার–মহিলা কলেজ সড়ক এবং ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কের নর্দমা পর্যন্ত ড্রেন নির্মাণকাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। কোথাও ড্রেনের মাঝখানেই বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণকাজ চলছে, আবার কোথাও খোলা গর্ত ও ভাঙা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, রায়পুর প্রথম শ্রেণির পৌরসভার বেশ কয়েকটি সড়কে এখনও উন্নয়নকাজ চলমান। কিছু সড়ক আংশিক, আবার কিছু পুরোপুরি বন্ধ রয়েছে। কোথাও খননযন্ত্র দাঁড়িয়ে আছে, কোথাও ইট দিয়ে গর্ত ভরাট করা হলেও পিচঢালাই করা হয়নি। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালের মার্চে পৌরসভার পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে সড়কের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। এ এলাকায় বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি অফিস, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এসব সড়ক ব্যবহার করেন।

রায়পুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাকিল বলেন, সড়কে বড় বড় গর্ত ও ভাঙা অংশ থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মোটরসাইকেল চালকরা শারীরিক সমস্যায় পড়ছেন, রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। প্রায় ৫০০ শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে কলেজে যাতায়াত করছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কের মডেল মসজিদ পর্যন্ত এবং মধুপুর এলাকার বিভিন্ন সড়কে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। মহিলা কলেজ সড়ক পুরোপুরি বন্ধ থাকায় বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। এতে সময় ও ভোগান্তি—দুটিই বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে এসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা থাকলেও এখন তার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘমেয়াদি খোঁড়াখুঁড়ির দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে যায়। শিক্ষার্থীদের অনেক দূর হেঁটে চলাচল করতে হয়। মসজিদ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতও কষ্টকর হয়ে পড়েছে।

পৌরসভার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ‘পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনের পর শহরকে ছয়টি ক্যাচমেন্টে ভাগ করে উন্নয়নকাজ শুরু হয়। এর আওতায় নতুন বাজার–মহিলা কলেজ, পোস্ট অফিস সড়ক, টিএনটি সড়ক, মধুপুরসহ বিভিন্ন এলাকায় ড্রেন ও সড়ক নির্মাণের কাজ চলছে।

নতুন বাজার এলাকার বাসিন্দা মো. সেলিম ও বিল্লাল হোসেন বলেন, মহিলা কলেজ ও মধুপুর এলাকায় বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থাকে। পিচঢালাই না থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও রিকশাচালকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

রায়পুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মাহমুদুন্নবী জানান, IUGIP প্রকল্পের আওতায় নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত তিনটি প্যাকেজে প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা এবং ট্রাফিক মোড় থেকে নর্দমা পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণে ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, নতুন বাজার–মহিলা কলেজ অংশের কাজের দায়িত্ব পাওয়া মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। ২০২৪ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি আংশিক কাজ করে প্রায় ৩ কোটি টাকা বিল উত্তোলন করেছে। এরপর থেকে কাজ প্রায় বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খোলা ড্রেনে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

এ ছাড়া থানার মোড় থেকে নর্দমা পর্যন্ত ড্রেন নির্মাণের দায়িত্বে থাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এর বিরুদ্ধেও ধীরগতিতে কাজ করার অভিযোগ রয়েছে। পৌর কর্তৃপক্ষ একাধিকবার তাগিদ দিলেও কাজের গতি বাড়েনি। অনেক স্থানে নিরাপত্তা ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন না থাকায় রাত ও বর্ষাকালে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

উপসহকারী প্রকৌশলী আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কয়েকটি সড়কে একযোগে কাজ চলায় আপাতত বড় ধরনের সংস্কার সম্ভব হচ্ছে না। তবে প্রকল্প শেষ হলে ক্ষতিগ্রস্ত সব সড়কে পিচঢালাই করা হবে।

রায়পুর পৌরসভার প্রশাসক (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ট্রাফিক মোড় থেকে নর্দমা পর্যন্ত সড়কে আপাতত ইটের কংকর দিয়ে ঢালাই করা হচ্ছে। বর্ষার কারণে কয়েকটি কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বর্ষা শেষ হলেই নির্মাণকাজ পুনরায় শুরু হবে এবং যেসব সড়ক খোঁড়াখুঁড়ি করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পিচঢালাই করে চলাচল উপযোগী করা হবে।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত