লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় তিনি অসন্তোষ জানান।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও সংস্কার এবং সড়ক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এসবের কোনো দৃশ্যমান অগ্রগতি আমার চোখে পড়েনি।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, তাঁর উদ্যোগে মাত্র এক মাসের মধ্যে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন সম্ভব হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও এখন সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। আশা করছি, অচিরেই এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

তিনি জানান, লক্ষ্মীপুরে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা দুর্নীতিতে জড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকীসহ জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত