রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা। এতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব বাজেট প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় পৌর এলাকার সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে রিকশাচালকদের তালিকাভুক্তকরণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মনোয়ার হোসেন মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।

সভায় অংশগ্রহণকারীরা জনঅংশগ্রহণের ভিত্তিতে একটি বাস্তবমুখী, উন্নয়নবান্ধব ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তারা।

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত