১৫ দিনেও উদঘাটন হয়নি রায়পুরের নৃশংস পাঁচ হত্যার রহস্য

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি গণপিটুনিতে নিহত অভিযুক্ত অন্তর মজুমদারের মৃত্যুর রহস্যও ১৫ দিন পরেও উদঘাটন হয়নি। গত ২৫ জুন রায়পুর পৌর শহরের ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও তিন মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় গণপিটুনিতে আহত অন্তর মজুমদার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তদন্ত সংশ্লিষ্টরা এখনও ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

নিহতরা হলেন গৃহবধূ শাহিনুর বেগম (৩৮) এবং তাঁর তিন মেয়ে সাইমা আক্তার (২০), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার সিপা (৯)। তাঁদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। পরিবারটির কর্তা দিনমজুর কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ২৬ জুন রাতে গ্রামের সামাজিক কবরস্থানে মা ও তিন মেয়েকে দাফন করা হয়। বর্তমানে পরিবারের একমাত্র জীবিত সদস্য কলেজপড়ুয়া ছেলে জুনায়েদ ইসলাম সিফাত।

গণপিটুনিতে নিহত অন্তর মজুমদার (৩০) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ফজলুল করিম গ্রামের সুজিৎ মজুমদার ও আম্পরি মজুমদারের ছেলে। তাঁর চাচাতো ভাই টিটু মজুমদার জানান, বিভিন্ন সময় কয়েকজন তরুণীর সঙ্গে অসদাচরণের অভিযোগে অন্তর পরিবার ও গ্রাম থেকে বিতাড়িত ছিলেন। তিনি ইসকনের সদস্য এবং বিবাহিত ছিলেন বলেও দাবি করেন।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে কামাল হোসেন পরিবার নিয়ে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। স্বামীর মৃত্যুর পর শাহিনুর বেগম তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন।

অভিযুক্ত অন্তর মজুমদার একই ভবনের চতুর্থ তলায় মুসলিম পরিচয়ে এক নারীকে নিয়ে ভাড়া থাকতেন। তাঁর আচরণ নিয়ে অভিযোগ থাকায় ২০২৫ সালের মার্চ মাসে বাড়ির মালিক তাঁকে বাসা ছাড়তে বলেন।

গত ২৫ জুন সকাল ৯টার দিকে অন্তর শাহিনুর বেগমের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর, সাইমা, ইকরা ও সিপাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ। এ সময় এক নারী বিষয়টি টের পেয়ে বাইরে থেকে বাসার দরজা আটকে দেন। পরে অন্তর ভবনের ছাদ দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তরকে উদ্ধার করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতার হামলায় সাত পুলিশ সদস্য আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অন্তরের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতদের ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে, অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু এবং তাঁকে উদ্ধার করতে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আরও একটি হত্যা মামলা করেন।

দুটি মামলারই তদন্ত করছেন রায়পুর থানার ওসি (তদন্ত) মো. আবদুল মান্নান।

ঘটনার পর লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ, সিআইডি ও র‍্যাব। এছাড়া সম্প্রতি জেলা প্রশাসন নিহতদের পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনায়েদ ইসলাম সিফাতের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেয়।

এদিকে, হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় রায়পুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আবদুল মান্নান বলেন, "দুটি স্পর্শকাতর হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।"

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত