রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ, পুরস্কার প্রদান এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৫ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ, ৬০ জন শিশু-কিশোরের অংশগ্রহণে গ্রামীণ বাংলার জীবনচিত্র নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে উল্লেখ করে তারা কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং বিআরডিবির চেয়ারম্যান গাজী মো. নাজিম উদ্দিন।

এ সময় সাংবাদিক, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত