লক্ষ্মীপুরে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুর পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মুক্তিগঞ্জ-ডিবি রোডে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৮ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত ড্রেন নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে, ফলে এলাকার কয়েকশ পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। কাদাপানি মাড়িয়ে তাদের নিয়মিত যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছে। তবে ড্রেন নির্মাণ ছাড়া শুধু রাস্তা সংস্কার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও নষ্ট হয়ে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তা সংস্কারের পাশাপাশি মুক্তিগঞ্জ থেকে ছৈয়াল বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন নির্মাণ করতে হবে। অন্যথায় এ উন্নয়নকাজের সুফল সাধারণ মানুষ পাবে না।

প্রতিবাদ সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত