লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম, আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এক শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু স্থানীয় বাসিন্দা মো. মজনু ও রিয়াজের ছেলে ও মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই-বোন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জলাশয়ের আশপাশে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।