এমপির বিভ্রান্তিকর ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিভ্রান্তিকর ছবি ফেসবুকের ভুয়া আইডিতে পোস্ট করার প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন"।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার গেটসংলগ্ন লাভ গার্ডেন প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নামে মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ভুয়া প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, গিয়াস উদ্দিন পলাশ, মিয়া আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ এবং সাবেক পৌর কাউন্সিলর জনি মজুমদারসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত