৬ শিশুর মৃত্যুর ঘটনা ও দেশের স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম তদন্তে রিট

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রিটে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় বিদ্যমান অনিয়ম, চিকিৎসায় অবহেলা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু গতকাল এই রিট আবেদনটি দায়ের করেন। শুক্রবার (৫ জুন) বিষয়টি তিনি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান ও পরিদর্শন পরিচালনা; আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউ সুবিধার কার্যকারিতা যাচাই; অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা জারির প্রার্থনা করা হয়েছে।

আবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫, ১৮, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসায় অবহেলা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং নিয়ন্ত্রক সংস্থার পর্যাপ্ত তদারকির অভাব জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

এর আগে, গত ৩১ মে ২০২৬ তারিখে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছিল। নোটিশে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও পরবর্তী সময়ে দৃশ্যমান কোনো সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানা যায়।

রিটে আরও প্রার্থনা করা হয়, আদালত যেন দেশের স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

 

বিষয়:

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব

লক্ষ্মীপুরে ৭২ ঘণ্টায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

সবাই ব্যালেন্স করে চলেঃ ফেক ছবি ইস্যুতে শাহাদাত হোসেন সেলিমের ক্ষোভ

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৩৫ লাখ টাকার ঋণ বিতরণ

লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে সাইবার সাপোর্ট সেবা দিচ্ছে ‘সাইবার অ্যাকশন’

রামগঞ্জে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের আশা এমপি সেলিমের

১০

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ

১১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন শামীম

১২

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি

১৩

রায়পুরে বসতঘর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

১৪

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ

১৫

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত