লক্ষ্মীপুরের দুই হাসপাতালে ২০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা জোরদার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মোট ২০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বর্তমান সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে দুই উপজেলার প্রতিটি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব গ্রহণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের ফলে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ ও হাসপাতালকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সহজ হবে।

কর্তৃপক্ষের ভাষ্য, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল ‘উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার্স (UHFPO) ফোরাম’। সরকারের এ সিদ্ধান্তকে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং রোগীরা ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হতো। এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় চিকিৎসক ও স্টাফরা আরও নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে রোগীদের সেবা দিতে পারবেন।”

অন্যদিকে, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলাম। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্য যোগ দেওয়ায় হাসপাতালের সার্বিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। আগে বহিরাগতদের কারণে অনেক সময় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতো এবং চিকিৎসক-নার্সরা মানসিক চাপের মধ্যে কাজ করতেন। এখন হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকবে এবং রোগীরাও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।”

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত