লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যার মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। তবে ৩৩টি শয্যা থাকলেও এখানে একযোগে ৬৫ জন নারী রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ডটি উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহারুল আলম ওয়ার্ডটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল, সচেতন নাগরিক কমিটির লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা. ইসমাইল হাসান, ডা. মাহবুব ফেরদৌস ও ডা. সোয়েব খন্দকার। উদ্বোধন অনুষ্ঠানে ডা. বাহারুল আলম বলেন, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি রয়েছেন, যা অত্যন্ত মানবেতর পরিস্থিতির সৃষ্টি করেছে। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইসোলেশন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে মহিলা ওয়ার্ড হিসেবে চালু করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন ওয়ার্ডটিতে ৩৩টি শয্যা রয়েছে। পাশাপাশি মেঝেতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে অন্তত ৬৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
বন্ধ্যাত্বজনিত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো কেয়ার স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে কেয়ার ফার্টিলিটি ইউনিট-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু শাহীন। কেয়ার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজ...
লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় সড়কের তোরণের নিচেই দীর্ঘ ৮ বছর ধরে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের বর্ডার বাজার এলাকায় দুই জেলার সীমানায় একটি তোরণ রয়েছে। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের সময় তোরণে লেখা থাকে ‘স্বাগত রায়পুর উপজেলা’, আর রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার সময় দেখা যায় ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’। অথচ এই স...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময় পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। রোবরার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা পোস্টকে সময় বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। শুক্র ও শনিবার বন্ধের দিন থাকায় হাসপাতালের পরিচালক বক্তব্য দিতে পারেননি। ত...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ জন। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৫০৩ জন।...