রায়পুরে কোটি টাকার প্রকল্পে ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে হায়দরগঞ্জ সড়ক এবং প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে পৌরসভার মহিলা কলেজ সড়কে নির্মাণাধীন পৃথক দুটি ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এতে ড্রেনের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঢালাইয়ের আগে খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে। যদিও এখনও খুঁটি অপসারণ না করেই ঢালাইয়ের কাজ চলমান রয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, রায়পুর পৌরসভার নতুনবাজার থেকে মহিলা কলেজ সড়ক এবং হায়দরগঞ্জ সড়কের পৌরসভা অংশে নির্মাণাধীন ড্রেনের মাঝখানে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁটিগুলো অপসারণ না করেই সেগুলোর চারপাশে রডের কাঠামো তৈরি করে ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এছাড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে নির্মাণস্থলে বাঁশের তৈরি অস্থায়ী সেতু ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়কগুলোর ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণকাজ শেষ হলে পানি প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে। এতে ভবিষ্যতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজও জটিল হয়ে পড়বে। পাশাপাশি খুঁটিগুলোকে কেন্দ্র করে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাদের।

স্থানীয়রা বলেন, স্থায়ীভাবে সমস্যা এড়াতে ঢালাইয়ের আগেই বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকিও জরুরি।

এ বিষয়ে রায়পুর পৌরসভার প্রশাসক (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো সরিয়ে নিতে তাদের সঙ্গে ৪৫ লাখ টাকার চুক্তিও হয়েছে। তারা খুব শিগগিরই খুঁটিগুলো অপসারণ করবেন।”

রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোশারফ হোসেন বলেন, “পৌরসভার পৃথক দুটি সড়কের নির্মাণাধীন ড্রেনের মাঝখানে থাকা খুঁটিগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত