রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের পুরাতন ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুরে ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য রক্ষা পান কর্তব্যরত এক চিকিৎসক ও চারজন রোগী। এর আগে গত ১ অক্টোবর একই হাসপাতালের বিশ্রামকক্ষে পাখাসহ ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী চিকিৎসক গুরুতর আহত হন।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর রায়পুর সরকারি হাসপাতালের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন ও চিকিৎসকদের আবাসিক ভবন প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। তবে গত চার মাস ধরে হাসপাতালের বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে কর্তব্যরত চিকিৎসক, রোগী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবারের ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে অবস্থানরত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে গত ১ অক্টোবর দুপুরে হাসপাতালের বিশ্রামকক্ষে অবস্থানকালে পাখাসহ ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফার কাঁধের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরপর এমন ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানি ঘটার আগেই হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন তাঁরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাঈমা নুসরাত জাবীন বলেন, হাসপাতালের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ অবকাঠামো নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

১

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

২

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

৩

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

৪

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

৬

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

৭

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

৮

লক্ষ্মীপুরে মাদরাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

৯

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

১০

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

১২

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

১৩

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

১৪

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

১৫

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত