জাল সনদে চাকরি: লক্ষ্মীপুরে ৪ শিক্ষকের বেতনসহ সরকারি সুবিধার অর্থ ফেরতের নির্দেশ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর জেলার চারজন শিক্ষককে বেতনসহ সরকারি সব সুবিধার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (DIA) কর্তৃক স্কুল ও কলেজ পর্যায়ের জাল সনদধারী শিক্ষকদের শনাক্তের পর শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে গত ১৫ এপ্রিল জারি করা এক পত্রে ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর তালিকা পাঠানো হয়। ওই তালিকায় মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন এবং কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক-কর্মচারীর নাম রয়েছে।

পত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী তালিকাভুক্ত জাল/ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করতে হবে।

তালিকায় লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলার চারজন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। এদের মধ্যে রয়েছেন—

রায়পুর উপজেলার লুধুয়া এম.এম. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. মিজানুর রহমান

রামগঞ্জ উপজেলার জিয়াউল হক হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আনোয়ার হোসেন

কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন

রামগঞ্জ উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) জান্নাতুল ফেরদৌসী
প্রতিবেদনে তাদের বিরুদ্ধে নির্ধারিত অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মো. মিজানুর রহমানের ক্ষেত্রে ৩৯ লাখ ১ হাজার ১১৫ টাকা, মো. আনোয়ার হোসেনের ২৮ লাখ ৫১ হাজার ৬১৮ টাকা এবং জান্নাতুল ফেরদৌসীর ১৭ লাখ ৯০ হাজার ৫০৫ টাকা ফেরত দেওয়ার নির্দেশ উল্লেখ রয়েছে। তবে হাজিরহাট উপকূল কলেজের আক্তার হোসেনের ক্ষেত্রে ফেরতযোগ্য টাকার পরিমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে লুধুয়া এম.এম. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. মিজানুর রহমান বলেন,
“অডিটে তাদের আপত্তি ছিল। নিরীক্ষা শাখা জবাব চেয়েছিল, আমরা এবং প্রধান শিক্ষক জবাব দিয়েছি। তারা আমার সনদকে জাল হিসেবে পায়নি। তবে তালিকায় নাম থাকায় আমাকে আগামী তিন বছরের মধ্যে নতুন করে কোর্স করে সনদ জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, সনদ জাল না হলেও কেন এমন শর্ত দেওয়া হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জিয়াউল হক হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন,
“এখনো অধিদপ্তর থেকে জাল সনদের বিষয়ে কোনো চিঠি পাইনি। আমার এনটিআরসি নিবন্ধন রয়েছে।”

হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক আক্তার হোসেন বলেন,
“আমার সনদ জাল নয়। আমি নিরীক্ষা শাখাকে জবাব দিয়েছি। যুব উন্নয়ন থেকে সনদ নেওয়া হলেও কেন তালিকায় নাম এসেছে বুঝতে পারছি না।”

পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসী বলেন,
“এ বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমি জবাব দেব।”

এ বিষয়ে রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র বলেন,
“এটি অধিদপ্তরের বিষয়। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এখানে আমাদের কোনো করণীয় নেই।”

বিষয়:

রায়পুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩

মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

রায়পুরে নারীসহ আটক আ.লীগ নেতা, ছাড়াতে থানায় এসে গ্রেপ্তার কর্মী

রামগঞ্জে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

১১

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

১৩

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

১৪

২৬ বছরেও বেহাল লক্ষ্মীপুর বাস টার্মিনাল, কাদা-পানি ও গর্তে চরম দুর্ভোগ

১৫

লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন, ২০ আগস্ট পুরস্কার বিতরণ

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত