তিউনিসিয়াকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি?

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই লুকিয়ে থাকে একেকটি গল্প। তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলে জয়ের ম্যাচেও তেমন একটি গল্প আছে, যা তৈরি করলেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আয়ারি।

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড সুইডেনের হয়ে বিশ্বকাপে অভিষেকেই দলের প্রথম গোল করেছেন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে গোল করেও উদযাপন করলেন একেবারে সাদামাটা, যা আলোচিত হয়েছে।

এদিন সুইডেনের বিপক্ষে পাঁচ গোলের দুটি করেছেন আয়ারি। ম্যাচের সপ্তম মিনিটে সর্বশক্তি দিয়ে নেওয়া ভলিতে তিউনিসিয়ার জালে বল ঠেলে দেন তিনি। এই নতুন চেহারার মিডফিল্ডার গোল করেই করজোড়ে ক্ষমা চাইলেন, তারপর সেজদা করলেন এই মুসলিম ফুটবলার।

কারণ কী? তার শরীরে বইছে তিউনিসিয়ান রক্ত, যাদের হয়ে চার বছর আগেই অভিষেক হতে পারত। আয়ারি উত্তর আফ্রিকান বংশোদ্ভুত, তার বাবা তিউনিসিয়ান এবং মা মরক্কান। কিন্তু তার জন্ম সুইডেনে। ১৮ বছর বয়সে এই সম্ভাবনাময় ফুটবলার তার বাবা-মায়ের দেশকে ছাপিয়ে জন্মভূমির হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বাবাও এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।

সুইডিশ সংবাদপত্র আফটোনব্লাডেট-কে আয়ারির বাবা আজ্জুজ আয়ারি বলেছেন, ‘আমি চাইছিলাম সে সুইডেনের হয়ে খেলুক। তার মনে হওয়া উচিত যে সে তার দেশকে প্রতিদান দিচ্ছে, যারা তার খেয়াল রেখেছিল।’

স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে অভিবাসী হিসেবে আসেন আজ্জুজ। তিনি জানান, তার ছেলেকে তিউনিসিয়ান দলে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বাবা-ছেলে সেই পথ বেছে নেননি।

সোলনায় ঘরের ক্লাব রাসুন্ডার যুব দলে সাত বছর বয়সে খেলা শুরু করেন আয়ারি। তারপর স্ক্যান্ডিনেভিয়ান ফুটবল জায়ান্ট এআইকে-তে চলে যান, সেখানেই ২০২০ সালে সিনিয়র দলে অভিষেক। তিন বছর পর এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন। একই বছর সুইডেন জাতীয় দলে অভিষেক হয়।

তিউনিসিয়ার লাল-সাদার পরিবর্তে সুইডেনের হলুদ ও নীল জার্সি পরার সিদ্ধান্ত নিয়ে আয়ারির ব্যাখ্যা—শৈশবে যে দেশের হয়ে খেলেছেন, তাদের প্রতিনিধিত্ব করা ‘সহজাত ব্যাপার’। ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র ঘোষণার দিনে তার বাবার পূর্বপুরুষের দেশের বিপক্ষে খেলার পরিহাস আয়ারির চোখ এড়ায়নি। তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য ছিল যে তারা আমাদের গ্রুপে এসে পড়ল।’

এই তরুণ প্রতিভা সুইডেনের তিউনিসিয়া বধে আধিপত্য বিস্তার করে খেলেছেন। ৯৫তম মিনিটে করেন দ্বিতীয় গোল। তবে এবার তিনি গোল উদযাপন করেন এবং ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন।

বিষয়:

১

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

২

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

৩

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

৪

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

৬

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

৭

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

৮

লক্ষ্মীপুরে মাদরাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

৯

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

১০

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

১২

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

১৩

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

১৪

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

১৫

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত