ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত 'লক্ষ্মীপুর টিভি বিশ্বকাপ কুইজ ২০২৬' সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। প্রতিযোগিতার দৈনিক বিজয়ীদের হাতে আগামী ২০ আগস্ট পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সকল দৈনিক বিজয়ীকে নিয়ে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত মেগা ড্র, যা লক্ষ্মীপুর টিভির ফেসবুক পেজে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। মেগা ড্রতে বিজয়ীর জন্য থাকছে ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন এয়ার টিকিট এবং ৫-তারকা মানের হোটেলে দুই রাত থাকার আকর্ষণীয় সুযোগ। লক্ষ্মীপুর টিভির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ নির্ধারণ হওয়ার পর দলগুলো নিজেদের সম্ভাবনার ওপর ভরসা করেই ধারণা করে নিয়েছিল নকআউটে তারা কার মুখোমুখি হবে! আর্জেন্টিনাও ভেবে নিয়েছিল স্পেন কিংবা উরুগুয়েকে তারা পাবে শেষ ৩২ এর ম্যাচে। কিন্তু অপ্রত্যাশিতভাবে সামনে চলে আসে কেপ ভার্দে। বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউটে উঠে ইতিহাস গড়ে আফ্রিকান দেশটি। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে শুরুতেই চমক দেখায় কেপ ভার্দে। উরুগুয়ের বিপক্ষে লিড নেওয়ার পর পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ড্র করে। তারপর সৌদি আরবকে গোলশূন্য স্কোরে বিদায় করে...
পর্দা উঠেছে বিশ্বকাপের। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন লক্ষ্মীপুরের আর্জেন্টিনা সমর্থকরা। ১৬ জুন বিকেলে শহরের সামাদ মোড় থেকে শুরু হয় সমর্থকদের মোটরসাইকেল শোডাউন। পরে এটি শহরের প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোডাউনে প্রায় ২০০টি মোটরসাইকেল ও প্রায় ৫০০ জন সমর্থক অংশ নেন বলে জানা গেছে। এ সময় তারা আর্জেন্টিনার সমর্থনে নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে বি...
বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালকে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অফিশিয়ালি নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠের নামবেন। একই কারণে আরেক তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকেও শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে। গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকের ম্যাচ এবং স্পেনের বিশ্বকাপ প্রীতি ম্যাচগুলোও তিনি...
বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই লুকিয়ে থাকে একেকটি গল্প। তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলে জয়ের ম্যাচেও তেমন একটি গল্প আছে, যা তৈরি করলেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আয়ারি। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড সুইডেনের হয়ে বিশ্বকাপে অভিষেকেই দলের প্রথম গোল করেছেন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে গোল করেও উদযাপন করলেন একেবারে সাদামাটা, যা আলোচিত হয়েছে। এদিন সুইডেনের বিপক্ষে পাঁচ গোলের দুটি করেছেন আয়ারি। ম্যাচের সপ্তম মিনিটে সর্বশক্তি দিয়ে নেওয়া ভলিতে তিউনিসিয়ার জালে বল ঠেলে দেন তিনি। এই নতুন চেহারার ম...
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বমঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামার আগে আজ সোমবার বিকেলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির সাথে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার একজন খেলোয়াড় উপস্থিত থাকবেন, যার নাম এখনো গোপন রাখা হয়েছে। তবে ফুটবল মহলে জোর গুঞ্জন, আজ কোচের পাশে বসতে পারেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প...