ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে বদলি করা হয়েছে। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে এবং রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আলমকে রায়পুর উপজেলার ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। দুই সচিবের বিরুদ্ধেই নাগরিক সেবা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অতিরিক্ত অর্থ বা কমিশন নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে আফসার উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। আর মাসুদ আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এর পরপরই তাঁকে রায়পুরে বদলির আদেশ দেওয়া হয়। একই ধরনের অভিযোগে দুই সচিবকে পরস্পরের উপজেলায় বদলি করার বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। তবে বদলির আদেশে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো উল্লেখ নেই। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়নি যে অভিযোগের কারণেই তাঁদের বদলি করা হয়েছে। দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে দুই দিনে দুই দফা বদলি আফসারের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনকে মঙ্গলবার প্রথমে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। এর দুই দিন পর বৃহস্পতিবার তাঁকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। আফসার উদ্দিনের বিরুদ্ধে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সরকারি সেবায় অতিরিক্ত টাকা নেওয়া এবং বিভিন্ন বরাদ্দ ও সেবায় কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের অভিযোগ, জন্মনিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, জেলেদের বরাদ্দের চাল, গ্রাম পুলিশের ট্যাক্স, ইউপি সদস্যদের সম্মানী এবং সরকারি বরাদ্দের অর্থের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা বা কমিশন নেওয়া হয়েছে। এ ছাড়া ‘শূন্য বয়সের বাচ্চা’ দেখিয়ে জন্মনিবন্ধন করানোর অভিযোগও করেন কয়েকজন জনপ্রতিনিধি। এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। তদন্ত চলমান থাকার মধ্যেই তাঁকে বদলি করা হলো। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমানের সই করা অফিস আদেশে বৃহস্পতিবার আফসার উদ্দিনকে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বদলির বিষয়টি জানানো হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ বলেন, ‘কীভাবে সচিবের বদলি হয়েছে, তা আমার জানা নেই। তবে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেসব অভিযোগের তদন্ত চলছে।’ তদন্ত চলমান অবস্থায় বদলির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘এটা অফিসিয়াল প্রসিডিউরের অংশ।...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর সমেষপুর ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি সড়ক সংস্কার করে দিয়েছেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মো. জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর সমেষপুর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবিক কাজের অংশ হিসেবে প্রায় ৫৫ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন সড়কে ইটের খোয়া ও সুরকি দিয়ে সংস্কারকাজ সম্পন্ন করেন তিনি। এতে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো স্থানীয় বাসিন্দাদের মধ্...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন নেতা। শুক্রবার বিকেলে উপজেলার পৌর শিশু পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কর্মসূচিতে...
‘আমি পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই কেন? নির্বাচিত সেক্রেটারি, সেক্রেটারি হইতে ৫০ লাখ টাকা খরচ করে হালাইছি।’—রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে নিজের নাম না থাকাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে পলাশের ওই কথোপকথন হয় বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে অডিওটি ফেসবুকে ছড়িয়...
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসনের ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে...
নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো নৌযান শুমারি পরি...