লক্ষ্মীপুর সদর উপজেলায় কাভারভ্যানের চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আজাদের ছেলে। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের ভাষ্য, বিকেলে স্কুল মাঠে খেলাধুলা শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় স্কুলের সামনের সড়কে রামগঞ্জ থেকে আসা একটি কাভারভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভারভ্যানটি ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, এ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভারভ্যান চলাচলের নিয়ম থাকলেও ভারী যানবাহন দিনের বেলাতেও বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরে ইতিহাসের সাক্ষী হতে চলেছে এক বিশেষ সন্ধ্যা। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ও দীর্ঘদিনের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর বিশেষ পর্ব এবার ধারণ করা হচ্ছে লক্ষ্মীপুরে। শনিবার (১৮ জুলাই ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানের ধারণকাজ। সকাল থেকেই লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরসহ জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা অনুষ্ঠানস্থলে ভিড় করতে শুরু করেন। বিকেল গড়ান...
লক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের...
লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আওতাধীন ১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) মজুচৌধুরীর হাট কলেরস্টারে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ ইব্রাহিম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী (ভুট্টো), ১৬নং শাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাব্বি এ...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উ...
"মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, বশিকপুরে মাদক চলবে না"—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকা। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আল আমিনের নেতৃত্বে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছি...