ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক ব্যবসার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যাও বৃদ্ধি পেয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিং, পেজের নিয়ন্ত্রণ হারানো, বিজ্ঞাপন অ্যাকাউন্টের জটিলতা এবং ডিজিটাল পরিচয় সুরক্ষার মতো নানা সমস্যার সমাধানে কাজ করছে বলে দাবি করেছে লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা নয়নের নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠান Cyber Action। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, তারা ব্যক্তি, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে সাইবার ও প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা প্রদান করে। তাদের সেবার মধ্যে রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, হ্যাকড বা ডিজেবল অ্যাকাউন্ট রিকভারি, ফেসবুক পেজ ও মনিটাইজেশন সাপোর্ট, মেটা ভেরিফায়েড–সংক্রান্ত সহায়তা, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিজনেস সাপোর্ট, বিজনেস ম্যানেজার ও বিজ্ঞাপন অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, কপিরাইট ও ট্রেডমার্ক–সংক্রান্ত পরামর্শ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা–সংক্রান্ত সহায়তা। Cyber Action-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা, নিরাপদ সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি অনলাইন প্রতারণা প্রতিরোধে পরামর্শ ও প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান দেওয়ারও চেষ্টা করা হয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিং, পেজ অ্যাক্সেস হারানো, বিজ্ঞাপন অ্যাকাউন্টের সীমাবদ্ধতা, বিজনেস ম্যানেজার–সংক্রান্ত জটিলতা এবং মেটা–সম্পর্কিত বিভিন্ন সমস্যায় তাদের টিম সাপোর্ট প্রদান করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার–সংক্রান্ত প্রয়োজনে আগ্রহীরা তাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে +৮৮০ ১৬৩৯-৯৪৩০৪১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তবে সাইবার নিরাপত্তা–সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন, দক্ষতা, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, গ্রাহক মতামত এবং সেবার শর্তাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি–সংশ্লিষ্টরা। বিঃদ্রঃ: এ প্রতিবেদনে উল্লিখিত সেবা, কার্যক্রম ও দাবিগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান Cyber Action–এর সরবরাহ করা তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ করতে নতুন সহকারী উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘স্কাউট’ নামের এই এআই সহকারী ব্যবহারকারীর কাজের ধরন শিখে সময়ের সঙ্গে আরও দক্ষ হয়ে উঠবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাইক্রোসফটের ভাষ্য, স্কাউট হবে সব সময় সক্রিয় একটি এআই সহকারী। এটি ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও কাজের ধরন মনে রাখতে পারবে। ফলে নিয়মিত ব্যবহারে এটি আরও ব্যক্তিগত ও কার্যকর সহকারী হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা নিজেদের স...
নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিষয়টি নিয়ে প্রযুক্তি অঙ্গনে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত এক গবেষক মাইক্রোসফটের কয়েকটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগানো যেতে পারে। ত্রুটিগুলোর মধ্যে ছিল কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা ও তথ্য সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ সুবিধার দুর্বলতা। মাইক্রোসফটের অভিযোগ, গবেষক আগে থেকে প্র...